ডিপসিক এআই ইনস্টল ও ব্যবহার করবেন যেভাবে

৩০ জানুয়ারি ২০২৫, ০৫:৫৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
ডিপসিক এআই

ডিপসিক এআই © ওয়্যার্ড

টেক দুনিয়ায় হঠাৎ ডিপসিক নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। এটি একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি, যা ওপেন সোর্স ভাষা মডেল তৈরি করে। হাংচৌয়ে অবস্থিত এই প্রতিষ্ঠানটি চীনা হেজ ফান্ড হাই-ফ্লায়ার দ্বারা অর্থায়নপ্রাপ্ত এবং এর সহ-প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং ২০২৩ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন।

ডিপসিক একটি জেনারেটিভ এআই চ্যাটবট তৈরি করেছে, যা ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতোই কাজ করে। তবে ডিপসিকের বিশেষত্ব হলো এটি ওপেন সোর্স অর্থাৎ এর কোড ব্যবহার, সংশোধন এবং দেখার জন্য সবার জন্য উন্মুক্ত। এটি নির্মাণের উদ্দেশ্যে সোর্স কোড এবং ডিজাইন ডকুমেন্টস অ্যাক্সেস এবং ব্যবহারের অনুমতি প্রদান করে।

কোম্পানিটি শীর্ষ চীনা বিশ্ববিদ্যালয় থেকে তরুণ এআই গবেষকদের নিয়োগ করেছে এবং কম্পিউটার বিজ্ঞান ক্ষেত্রের বাইরে থেকেও নিয়োগ করেছে, যাতে মডেলের জ্ঞান ও ক্ষমতা বৈচিত্র্যময় হয়। ডিপসিকের ওপেন সোর্স এআই মডেল এআই গবেষণা ও উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর মাধ্যমে ছোট প্রতিষ্ঠান ও গবেষকরা সহজেই এআই প্রযুক্তি ব্যবহার ও উন্নয়ন করতে পারবেন।

ডিপসিক পাওয়া যাবে বিনামূল্যে

ওপেনএআই ০১ এবং ক্লাউড সোনেটের মতো অন্যান্য সিস্টেমগুলোর ক্ষেত্রে পেইড সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে। আবার সাবস্ক্রিপশন নিলেও ব্যবহারের একটা নির্দিষ্ট লিমিট থাকে। যদিও গুগল জিমিনি ফ্রি-তেই পাওয়া যায়। তবে এরও ব্যবহারের সীমা নির্ধারিত থাকে। কিন্তু ডিপসিকের ক্ষেত্রে কোনো লিমিট থাকে না। আর এটা সম্পূর্ণ ভাবেই ফ্রি।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ান্স মেসেজে ঝুঁকি, যেভাবে সতর্ক থাকবেন

ডিপসিক ফ্রি হওয়ার কারণ হল এর ক্ষেত্রে কিছু প্রধান প্রযুক্তির অগ্রগতি ঘটেছে। আর ডিপসিক আর১-এর সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হলো কস্ট-এফিশিয়েন্সি। আর দাম যেহেতু কম, তাই আর১ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে করে দেওয়া হয়েছে। ডিপসিক আসলে এআই সিস্টেমের দাম কমিয়ে আনছে। এটি চালানোর জন্য কম্পিউটিং অথবা গ্যাজিলিয়ন গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে না।

কম্পিউটারে ডিপসিক ইনস্টল করতে হলে মানতে হবে কিছু শর্ত। সব ধরনের কম্পিউটারে চাইলেও ডিপসিক ব্যবহার করা যাবে না। উইন্ডোজ ১০ থেকে পরবর্তী সংস্করণ, ম্যাকওএস ১০.১৫ বা তার পরবর্তী সংস্করণ এবং উবুন্টু ১৮.০৪ বা তার পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে ডিপসিক সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল করা যাবে। তবে এটি ব্যবহারের জন্য অবশ্যই কম্পিউটারে মাল্টি-কোর প্রসেসর (কোয়াডকোর বা তার বেশি), উচ্চক্ষমতাসম্পন্ন এনভিডিয়া জিপিইউ (সিইউডিএ সমর্থনসহ) থাকতে হবে। এছাড়া কমপক্ষে ৮ গিগাবাইট র‍্যাম (১৬ গিগাবাইট বা তার বেশি হলে ভালো) এবং এসএসডি স্টোরেজে ৫০ গিগাবাইট জায়গা ফাঁকা থাকতে হবে।

যেভাবে ইনস্টল করবেন

উইন্ডোজে ডিপসিক এআই ইনস্টল করতে প্রথমে ওল্লামা এর অফিশিয়াল ওয়েবসাইটে (https://ollama.com/) যেতে হবে এবং উইন্ডোজ ইনস্টলার ডাউনলোড করতে হবে। এরপর ইনস্টলার চালিয়ে স্ক্রিনের নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি হার্ডডিস্কে অন্তত ৪ গিগাবাইট ফাঁকা জায়গা আছে, তা নিশ্চিত করতে হবে। ইনস্টলেশন শেষে কমান্ড প্রম্পটে এই `$env:OLLAMA_DEBUG="1" & "ollama app.exe"` কমান্ড লিখতে হবে। ম্যাক ব্যবহারকারীরা সরাসরি ওল্লামা এর ওয়েবসাইট থেকে ইনস্টলার ডাউনলোড করতে পারবেন। ইনস্টলের পর ডিপসিক চালু করতে টার্মিনাল অ্যাপ খুলে `ollama run deepseek-r1:8b` এই কমান্ড লিখতে হবে। এরপর ডিপসিক আর১ চালু হবে এবং এর কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা ব্যবহার করা যাবে।

কম্পিউটারে ইনস্টলের পাশাপাশি চাইলে ডিপসিকের এআই সুবিধা অনলাইন থেকেও সরাসরি ব্যবহার করা যাবে। এ জন্য এই এখানে প্রবেশ করে ই-মেইল বা মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। এছাড়া সরাসরি গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও নিবন্ধন করে চ্যাটবট ব্যবহার করা যাবে।

স্মার্টফোনে ডিপসিক এআই অ্যাপ ব্যবহারের জন্য অ্যাপল অ্যাপ স্টোর বা অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে DeepSeek লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করা যাবে। এরপর ই–মেইল এবং পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করে অ্যাপটি ব্যবহার করতে হবে।

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
টানা তিন দফায় বাড়ল সোনার দাম, আজ ভরি কত?
  • ০১ এপ্রিল ২০২৬
কোন সময় ঘুমালে রোগের ঝুঁকি বাড়ে?
  • ০১ এপ্রিল ২০২৬
ডেনমার্ককে কাঁদিয়ে বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence