হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ান্স মেসেজে ঝুঁকি, যেভাবে সতর্ক থাকবেন

৩০ জানুয়ারি ২০২৫, ০৩:২৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মটির মাধ্যমে দ্রুত ও সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ করা যায়। হোয়াটসঅ্যাপের অনেক ফিচারের মধ্যে ‘ভিউ ওয়ান্স’ ফিচারটি বেশ জনপ্রিয়। ছবি, ভিডিও, ভয়েস মেসেজ পাঠানোর অত্যন্ত পছন্দের এক ফিচার। অথচ এই ফিচারে একটি ত্রুটি দেখা গেছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলছে।

জানা গেছে, ওই ফিচারেই ‘ঝুঁকি’ দেখছেন বিশেষজ্ঞরা। কেননা একবার দেখার পর মেসেজটি মুছে যাওয়ার পরও তা দেখে ফেলার সুযোগ রয়েছে। তবে এই ‘লুপহোল’ অবশ্য কেবল আইফোনেই রয়েছে। 

জেনে নিন কীভাবে ভিউ ওয়ান্স মেসেজ মুছে যাওয়ার পরও দেখবেন

হোয়াটসঅ্যাপে গিয়ে সেটিংসে যান। সেখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা। তারপর ম্যানেজ স্টোরেজ। এরপর স্ক্রোল ডাউন করে সেই কনট্যাক্টসে যান, যাকে আপনি ভিউ ওয়ান্স বার্তাটি পাঠিয়েছেন। সেই নামে ট্যাপ করে বেছে নিন সর্ট বাই। তারপর বেছে নিন নিউয়েস্ট ফার্স্ট। এখান থেকে ভিউ ওয়ান্স দৃশ্যমান হলে সেটিকে ফের অ্যাক্সেস করতে পারেন।

আর এই বিষয়টিই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। কেননা অনেক স্পর্শকাতর বার্তা পাঠানোর সময় এই অপশন ব্যবহার করেন ব্যবহারকারীরা। তারা জানেন একবার দেখার পরই সেটি মুছে যাবে। কোনো ভাবেই আর তা দেখা সম্ভব নয়। কিন্তু এখন দেখা যাচ্ছে বিষয়টি তা নয়। বরং অনায়াসেই সেটি দেখা যাচ্ছে। যা নিয়ে বাড়ছে উদ্বেগ। তবে আশা করা হচ্ছে হোয়াটসঅ্যাপ দ্রুতই এই বিষয়ে ব্যবস্থা নেবে।

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬