আইএসডিবি-বিআইএসইডব্লিউতে

বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ, থাকছে কর্মসংস্থানের সুযোগ

১২ নভেম্বর ২০২৪, ১১:২৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
আইডিবি-বিআইএসইডব্লিউ তথ্যপ্রযুক্তির ওপর বিনা ফি-তে প্রশিক্ষণ দিচ্ছে

আইডিবি-বিআইএসইডব্লিউ তথ্যপ্রযুক্তির ওপর বিনা ফি-তে প্রশিক্ষণ দিচ্ছে © সংগৃহীত

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৫তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করেছে। এই প্রোগ্রামের আওতায় তেরটি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করা হয়। আইটি স্কলারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ বিনামূল্যে পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদান করে৷ এই প্রোগ্রামটি উনিশ বছর ধরে চলছে৷

আইডিবির এই প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম প্রার্থীদেরকে আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আন্তর্জতিকভাবে স্বীকৃত আইটি প্রফেশনাল হতে এই কোর্সটির ভূমিকা অসাধারণ। 

আরও পড়ুন: নারী শিক্ষার্থীদের স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সে ভর্তিতে মোট আসন আছে ১৬৫টি।প্রতিষ্ঠানটি গ্র্যাজুয়েট ও ডিপ্লোমাধারীদের ভিন্ন ভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবে ৬৫তম রাউন্ডে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ জানুয়ারী ২০২৫ পর্যন্ত এই কোর্সের জন্য আবেদনের সুযোগ পাবেন। 

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ বিনা ফি-তে কোর্সটি করানো হয়;

*প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স;

*সফলভাবে কোর্স সম্পন্ন করার পর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়;

*আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ আছে;

আরও পড়ুন: ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর করুন ফ্রান্সে, বছরে দেবে ১৭ লাখ টাকা

আবেদনের যোগ্যতা

*স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন;

*চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে: আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তিতে আবেদন করতে চাইলে এখানে ক্লিক করুন।

ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তাকে চাকরিতে স্থায়ী করল …
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬