নারী শিক্ষার্থীদের স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

১১ নভেম্বর ২০২৪, ০৪:০৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
কোটজেন স্কলারশিপের মাধ্যমে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে

কোটজেন স্কলারশিপের মাধ্যমে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে © সংগৃহীত

সম্পূর্ণ বিনামূল্য আন্তর্জাতিক নারী শিক্ষার্থীদের চার বছর মেয়াদি স্নাতক প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে  মার্কিন যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের নারী শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ২০২৪।

কোটজেন স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে তাদের স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসন ব্যবস্থা এবং ৩ হাজার ডলার উপবৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩ লাখ ৬০ হাজার ৪২৭ টাকা। 

যুক্তরাষ্ট্রে ১৮৯৯ সালে সিমন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি পোশাক প্রস্তুতকারক জন সিমন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৮ সালে এটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়। বিশ্ববিদ্যালয়টি ফেনওয়ে-কেনমোর আশেপাশের মোট ১২ একর জায়গা নিয়ে গঠিত এবং দুটি ক্যাম্পাসে বিভক্ত—যার একটিতে পাঁচটি একাডেমিক ভবন এবং অন্যটিতে নয়টি জর্জিয়ান-শৈলীর আবাসিক ভবন রয়েছে।

সুযোগ-সুবিধা—

*শিক্ষার্থীদের সব খরচ প্রদান করে;

*৩ হাজার ডলারের উপবৃত্তি (প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা) প্রদান করে;

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করে;

*বিনামূল্যে একটি রুম সুবিধা প্রদান করে;

আবেদনের যোগ্যতা—

*উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;

*মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে (ন্যূনতম ৩.৫ সিজিপিএ ধরে রাখতে হবে);

*আইইএলটিএস ও টোয়েফল স্কোর জমা দিতে হবে;

আবেদনের যোগ্যতা—

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন;  

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৪;

সুযোগ-সুবিধা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বুটেক্সে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9