গ্রুপ কলে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

হোয়াটসঅ্যাপ হচ্ছে তথ্য আদান-প্রদানের অন্যতম সমাজিক যোগাযোগ মাধ্যম। দিন দিন এর ব্যবহার বেড়েই চলছে। অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সময় নতুন ফিচার আনে হোয়াটসঅ্যাপ। বর্তমানে মেসেজিং অ্যাপ্লিকেশনের মধ্যে বেশ জনপ্রিয় ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের জন্য অ্যাপটিতে রয়েছে বিভিন্ন সুরক্ষা ফিচার। এবার হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে আসছে নতুন ফিচার।

ওয়েবেটাইনফোর-এর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপে ছবি কিংবা ডকুমেন্ট অ্যাটাচ করার অপশনগুলোর সঙ্গেই একটি কল লিংক তৈরি করার অপশন পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করার জন্য হোয়াটসঅ্যাপ এ সিদ্ধান্ত নিয়েছে।

হোয়াটসঅ্যাপ কল লিঙ্কের সুবিধা :

১. এই ফিচার এসে গেলে গ্রুপ মেম্বারদের খুবই সুবিধা হবে। কারণ স্বয়ংক্রিয় ভাবে গ্রুপে আসা কল সব গ্রুপ মেম্বারদের ফোনে বাজবে না। ফলে নিজেদের সুবিধামতো সময়ে কলে জয়েন করা যাবে।

২. একবার লিংক শেয়ার করলে ব্যবহারকারীরা শিগগিরই তা গ্রুপ চ্যাটে পাঠাতে পারবেন। অন্য মেম্বাররা জয়েন করার জন্য ট্যাপ করতে পারবেন। এর জন্য আর গ্রুপ-ওয়াইড রিং নোটিফিকেশনের প্রয়োজন হবে না।

আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই ফাইল পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

৩. নতুন আপডেটের কারণে এই ফিচার আরও উন্নত হয়। যার ফলে ব্যবহারকারীরা গ্রুপ কনভার্সেশনের মধ্যে সরাসরি লিঙ্ক তৈরি এবং শেয়ার করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা দারুণ সুবিধা পাবে।

আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকারের আইফেল স্কলারশি…
  • ১১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সর্বাধিক পঠিত ঈশ্বরচন্দ্র, দ্বিতীয় জিন্নাহ—আরও…
  • ১১ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সূচিতে পরিবর্তন
  • ১১ অক্টোবর ২০২৬
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল…
  • ১১ অক্টোবর ২০২৬
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কীভাবে, বৈঠক কাল
  • ১১ অক্টোবর ২০২৬