ইন্টারনেট ছাড়াই ফাইল পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

২৮ জুলাই ২০২৪, ১১:৫১ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

হোয়াটসঅ্যাপ হচ্ছে তথ্য আদান-প্রদানের অন্যতম সমাজিক যোগাযোগ মাধ্যম। দিন দিন এর ব্যবহার বেড়েই চলছে। অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সময় নতুন ফিচার আনে হোয়াটসঅ্যাপ। বর্তমানে মেসেজিং অ্যাপ্লিকেশনের মধ্যে বেশ জনপ্রিয় ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের জন্য অ্যাপটিতে রয়েছে বিভিন্ন সুরক্ষা ফিচার। এবার ইন্টারনেট সংযোগ ছাড়াই হোয়াটসঅ্যাপে ছবি-ফাইল আদান-প্রদান করতে পারবেন।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ প্রতিবেদনে বলা হয়, ব্যবহারকারীদের কথা চিন্তা করে নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ইন্টারনেট ছাড়াই ব্যবহারকারীরা ছবি, নথিসহ অন্যান্য ফাইল পাঠাতে পারবেন। 

ওয়েবেটাইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইওএস ও অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ফাইল শেয়ারের পদ্ধতি হবে আলাদা। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ‘নিয়ারবাই শেয়ারিং’ অপশন থাকবে। আইফোন এয়ারড্রপের মতোই এর সাহায্যে বড় ফাইল শেয়ার করা যাবে ইন্টারনেট ছাড়াই। 

তবে আইওএস ইউজারদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ আলাদা নিয়ম চালু করছে। এক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে ফাইল শেয়ার করা যাবে। তবে দুই ধরণ নিয়েই এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে।

হোয়াটসঅ্যাপ বলছে, হাই কোয়ালিটি ফটো, ভিডিও বা ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে ইন্টারনেট সংযোগের জন্য অনেক সময় সমস্যা তৈরি হয়। অনেক এলাকাতেই ইন্টারনেট সংযোগ খুব দুর্বল থাকে। সে ক্ষেত্রে এই ফিচার দারুণ উপকারি হবে।

যেভাবে ব্যবহার করা যাবে

অফলাইন ফাইল শেয়ারিং ট্রান্সফারের ক্ষেত্রে কোনো রকম ইন্টারনেটের প্রয়োজন পড়ে না। স্ক্যান করে ব্লুটুথের মাধ্যমে দ্রুত সেই ফাইল এক ফোন থেকে আর এক ফোনে চলে যায়। এটি অন/অফ ও করা যায়, সেই ফিচার কাজে লাগিয়েই হোয়াটসঅ্যাপের এই সিস্টেম কাজ করবে। তবে এক্ষেত্রে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে।

হোয়াটসঅ্যাপকে আপনার ফোনের গ্যালারি, ফাইল ও ডকুমেন্ট অ্যাক্সেস করার অনুমতি দিতে হবে। যা না দিলে এই ফিচার কাজ করবে না। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজারের ফোন নাম্বর গোপন থাকবে এবং শেয়ার করা ফাইলগুলো এনক্রিপট করা হবে।

শেয়ার ইট অ্যাপের মতোই অনেকটা কাজ করবে এই ফিচার। যার ব্যবহার এখন বেশ কমে গেছে। নেট কানেকশন বা ওয়াইফাই না থাকলেও পাঠানো যাবে ছবি, ভিডিও, ডকুমেন্ট সব। যা ইউজারদের অনেক ডেটা এবং সময় বাঁচাবে বলে মনে করা হচ্ছে।

কবে আসবে হোয়াটসঅ্যাপের অফলাইন ফাইল শেয়ারিং ফিচার?

অ্যানড্রয়েড ও আইওএস ফোনে কবে থেকে এই সুবিধা তার দিনক্ষণ জানা যায়নি। ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের পরীক্ষাধীন রয়েছে এবং বেটা ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত সবার ডিভাইসে রোল আউট শুরু করা হবে। তবে ফিচারটি লাইভ হলে তার সুবিধা পাওয়ার জন্য অবশ্যই অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে হবে।

একজনও পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার দ্বিগুণেরও …
  • ১০ আগস্ট ২০২৬
কলেজ-মাদ্রাসায় সাড়ে ১৩ লাখ আসন শূন্য থাকবে
  • ১০ আগস্ট ২০২৬
কোন বোর্ডে পাসের হার কত, দেখুন এখানে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে বিদেশি কেন্দ্রে পাসের হার ৮৮.০৬ শতাংশ
  • ১০ আগস্ট ২০২৬
পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ শিক্ষাবোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, ফল দেখুন এখানে
  • ১০ আগস্ট ২০২৬