পর্ষদ ভেঙে দিয়ে ইসলামী ব্যাংকের ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

২২ আগস্ট ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক © লোগো

ইসলামী ব্যাংকের আগের পর্ষদ ভেঙ্গে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভনর্র ড. আহসান এইচ মনসুর নিয়োগ অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

ব্যাংক খাতের বহুল সমালোচিত এস আলম গ্রুপের সব প্রতিনিধিকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগেই ব্যাংকটি থেকে এস আলম ঘনিষ্টদের সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা

ওবায়েদ উল্লাহ আল মাসুদ ছাড়াও পরিচালক হয়েছেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড একাউন্টেন্ট আব্দুস সালাম।

এর আগে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে ইসলামি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণ দেন গভর্নর। তখন তিনি বলেছিলেন, ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালক দিয়ে বোর্ড পুনর্গঠন করা হবে।

পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, কর…
  • ১১ অক্টোবর ২০২৬
একদিনের জন্য ঢাবি ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল
  • ১১ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৪-এ বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি,…
  • ১১ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রে…
  • ১১ অক্টোবর ২০২৬