টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব বাতিল স্টার্টআপ বাংলাদেশ’র

১৬ জুলাই ২০২৪, ১১:১১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
টেন মিনিট স্কুল ও স্টার্টআপ বাংলাদেশ’র লোগো

টেন মিনিট স্কুল ও স্টার্টআপ বাংলাদেশ’র লোগো © সম্পাদিত

টেন মিনিট স্কুলের জন্য বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ। তবে এর কোনও কারণ জানানো হয়নি। চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একাধিক স্ট্যাটাস দিয়েছেন এর প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক।

স্টার্টআপ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘টেন মিনিট স্কুল- এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘টেন মিনিট স্কুল- এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’

আরো পড়ুন: আজও কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি

এর আগে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেন আয়মান সাদিক। তিনি লেখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’ কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ফেসবুক কাভার ফটোও দেন তিনি।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬