ইনস্টাগ্রামকে ফেসবুক পেজের সঙ্গে কানেক্ট করবেন যেভাবে

১৭ মার্চ ২০২৪, ১০:৫৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM
ইনস্টাগ্রামকে ফেসবুক পেজের সঙ্গে কানেক্ট করবেন যেভাবে

ইনস্টাগ্রামকে ফেসবুক পেজের সঙ্গে কানেক্ট করবেন যেভাবে © সংগৃহীত

বর্তমানে অবসর সময় কাটানোর জন্য আমরা ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি। মেটার জনপ্রিয় এই দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে রয়েছে অসংখ্য ব্যবহারকারী। ইনস্টাগ্রামে যখনই কেউ কোন ছবি আপলোড করে তখন তা ফেসবুক পেজে দেখানো হয় না। এর কারণ হল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির সঙ্গে ফেসবুক পেজটি লিংক না করা। 

ফলে আপনি ইনস্টাগ্রামে যা কিছুই আপলোড করেন না কেন তা ফেসবুকে দেখানো হয় না।

যেভাবে ইনস্টাগ্রামে ফেসবুক পেজ কানেক্ট করবেন
প্রথমে ফেসবুকে লগ ইন করুন, তারপরে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে লিংক করতে চান এমন পেজে ক্লিক করুন। এবার যে পেজটি আপনার সামনে আসবে, তাতে ম্যানেজ (Manage) অপশনে ক্লিক করুন। বিজনেস ড্যাশবোর্ডের বামদিকে মেনু অপশন দেখতে পাবেন। সেখানে গিয়ে লিংক করা অ্যাকাউন্টে ক্লিক করুন। 

আরও পড়ুন: টেলিগ্রাম থেকে ইনকাম করবেন যেভাবে

একটি অ্যাকাউন্ট কানেক্ট করতে কানেক্ট অ্যাকাউন্ট (Connect Account) অপশনে ক্লিক করুন। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড লিখুন এবং লগ ইন করুন। অন্যদিকে, আপনি যদি আপনার পেজ থেকে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিসকানেক্ট করতে চান, তার জন্য ডিসকানেক্ট (Disconnect) এ ক্লিক করুন।

ইনস্টাগ্রামকে ফেসবুক পেজের সঙ্গে কানেক্ট করার সুবিধা:
ইনস্টাগ্রামকে ফেসবুক পেজের সঙ্গে কানেক্ট করার পরে আপনি অনেক সুবিধা পাবেন। এতে আপনাকে উভয় প্ল্যাটফর্মে আলাদাভাবে পোস্ট করতে হবে না। আপনি যখনই ইনস্টাগ্রামে একটি পোস্ট করবেন তা ফেসবুকেও পোস্ট হবে। তবে আপনি সেই ছবি যদি ফেসবুকে পোস্ট না করতে চান, তাহলে পোস্টের সময় ‘শেয়ার টু ফেসবুক’ অপশনটি বন্ধ করে দিলেই হবে।

নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
  • ১০ আগস্ট ২০২৬
দারিদ্র্যকে হারিয়ে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল কৃষককন্যা প…
  • ১০ আগস্ট ২০২৬
চীনে ১৫০ বছরের রেকর্ড বৃষ্টিপাত, প্রাণহানি এড়াতে নিরাপদে সর…
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলো…
  • ১০ আগস্ট ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন …
  • ১০ আগস্ট ২০২৬