অফলাইনেও ব্যবহার করা যাবে গুগল ম্যাপ, লাগবে না ইন্টারনেট

২৮ মে ২০২৩, ১১:০৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অফলাইনেও ব্যবহার করা যাবে গুগল ম্যাপ

অফলাইনেও ব্যবহার করা যাবে গুগল ম্যাপ © সংগৃহীত

নতুন কোনো স্থানে নির্দিষ্ট গন্তব্য খুঁজে বের করার ক্ষেত্রে বিশ্বব্যাপী গুগল ম্যাপ ব্যাপক জনপ্রিয়। নিত্যদিনের চলাচলে গুগল ম্যাপের ব্যবহার বেড়েই চলেছে। নিজ দেশে তো বটেই, বিদেশ ভ্রমণের এটি খুবই কার্যকর। এটি অত্যন্ত জরুরি অ্যাপ। কোনো দেশ বা রাস্তাই আর অচেনা না। সঙ্গে যদি থাকে স্মার্টফোন এবং তাতে গুগল ম্যাপ। তবে এটি ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন। কিন্তু এবার অফলাইনে থেকেও গুগল ম্যাপ ব্যবহার করা যাবে।

সার্চ ইঞ্জিন গুগলের ম্যাপের সাহায্যে এখন যে কোনো স্থানে সহজেই যাতায়াত করতে পারবেন। এমনকি পরিবহনে কত সময় লাগবে, এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে সবই জানান দেয় গুগল ম্যাপ। সাধারণত দিক নির্দেশের জন্যেই গুগল ম্যাপকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।

অ্যাপটি সাধারণত ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা হয়। তবে অফলাইনেও এটি ব্যবহার করা যাবে। চলুন জেনে নেওয়া যাক উপায়-

* প্রথমে আপনার ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি খুলুন। সেখানে ডান দিকের ঠিক কর্নারে থাকা আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

* এবার অফলাইন ম্যাপে ট্যাপ করুন।

আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, ব্যবহার করবেন যেভাবে

* ‘সিলেক্ট ইওর ওন ম্যাপ’ অপশনে ট্যাপ করুন। অপশনের ভেতরে ঢুকে যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করুন।

* এখানে থেকে জুম ইন বা জুম আউট করে আপনার পছন্দের অঞ্চলটি নির্বাচন করতে হবে। কারণ এখানে কোনো সার্চ অপশন পাবেন না।

* এবার ডাউনলোড অপশনে ট্যাপ করুন। স্ক্রিনের নিচে ডাউনলোড বাটন দেখতে পাবেন। একইসঙ্গে আপনাকে ম্যাপের আকার কী তাও বলা হবে। তবে এক্ষেত্রে আপনার ফোনের মেমরিতে অনেকটা খালি জায়গা থাকা দরকার। ম্যাপের অংশ নির্বাচন হয়ে গেলেই ডাউনলোড অপশনে ক্লিক করুন।

* এরপর অফলাইনে অর্থাৎ ইন্টারনেট বন্ধ করে দিলেও আপনি ডাউনলোড করা ম্যাপটি খুব সহজে ফোনে খুঁজে দেখতে পারবেন। আপনার নেভিগেশনেও সমস্যা হবে না।

এরপর অফলাইনে ডাউনলোড করা ম্যাপটি খুব সহজে ফোনে খুঁজে দেখা যাবে। একই সঙ্গে ম্যাপের আকারও জানানো হবে ব্যবহারকারীকে।

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬