মুছে যাওয়া বার্তা সংরক্ষণের সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ

২৮ এপ্রিল ২০২৩, ০৭:৫৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © লোগো

২০২০ সালে ডিজঅ্যাপিয়ারিং মেসেজেস সুবিধা চালু করে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালুর ফলে বার্তা পাঠানোর আগে মুছে যাওয়ার সময় নির্ধারণ করে দেওয়া যায়। কিন্তু অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীই এ বিষয়ে অভিযোগ জানান। তাদের মতে, অনেক সময় বার্তাগুলোয় গুরুত্বপূর্ণ তথ্য থাকে, যা নির্দিষ্ট সময় পরও প্রয়োজন হয়। কিন্তু বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় প্রয়োজনের সময় তথ্যগুলো ব্যবহার করা যায় না। 

ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া বার্তা সংরক্ষণের জন্য ‘কিপ ইন চ্যাট’ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। কিপ ইন চ্যাট নামের এ সুবিধা কাজে লাগিয়ে প্রাপক স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া বার্তা সংরক্ষণ করতে পারবেন। তবে এ জন্য অবশ্যই প্রেরকের কাছ থেকে নির্দিষ্ট বার্তা সংরক্ষণের অনুমতি দিতে হবে। অর্থাৎ প্রেরকের অনুমতি ছাড়া স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া বার্তা সংরক্ষণ করা যাবে না।

আরো পড়ুন: নম্বর এক রেখে ৪টি ফোনে চলবে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, কিপ ইন চ্যাট চালুর ফলে প্রাপক কোনো বার্তা সংরক্ষণের জন্য বুকমার্ক বা নির্বাচন করলেই তা প্রেরক জানতে পারবেন। প্রেরক বার্তা সংরক্ষণের অনুমতি দিলে নির্দিষ্ট সময়ের পরও বার্তাটি প্রাপকের চ্যাট বক্সে দেখা যাবে। ফলে যেকোনো সময় ডিজঅ্যাপিয়ারিং মেসেজেসের মাধ্যমে পাঠানো এক বা একাধিক বার্তা পড়া যাবে।

উল্লেখ্য, বর্তমানে হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে ফেলার জন্য ২৪ ঘণ্টা, ৭ ও ৯০ দিনের তিনটি অপশন রয়েছে। যেকোনো একটি সময় নির্বাচন করলেই পাঠানো বার্তা নির্ধারিত সময় পর মুছে যায়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬