হোয়াটসঅ্যাপে নতুন চার ফিচার, ছবি পাঠানো যাবে ইচ্ছেমতো

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৭ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
হোয়াটসঅ্যাপে নতুন চার ফিচার

হোয়াটসঅ্যাপে নতুন চার ফিচার © সংগৃহীত

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সাইট। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে সাইটটি। এবার একসঙ্গে চার ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ভার্সানের জন্য নতুন আপডেট ইনস্টল করে নেওয়া যাবে। ওয়েববিটাইনফোর বিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। এবার থেকে একই সঙ্গে অসংখ্য ছবি পাঠানো যাবে।

কী কী ফিচার আসছে হোয়াটসঅ্যাপে-

ডকুমেন্ট ক্যাপশন
হোয়াটসঅ্যাপে কোনো ডকুমেন্ট পাঠানোর সময় তার সঙ্গে ক্যাপশন যোগ করার সুযোগ পাবেন আপনি। যখন ইউজার ডকুমেন্ট সিলেক্ট করে পাঠাতে যাবেন সেই সময়েই ক্যাপশন লেখার বার দেখা যাবে। ক্যাপশন সমেত ডকুমেন্ট পাঠানো হলে তা হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে খুঁজে বের করাও সহজ।

গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন দীর্ঘ হতে চলেছে
হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ তৈরি হলে তা কী নিয়ে তৈরি হয়েছে সেটা ভালোভাবে বোঝানোর জন্য গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন দেওয়া হয়। আগে ৫১২ ক্যারেক্টারের মধ্যে এই গ্রুপ ডেসিক্রিপশন এবং সাবজেক্ট দিতে হতো। এখন সেই ক্যারেক্টার লিমিট বাড়িয়ে ২০৪৮ করা হয়েছে। ফলে এখন মনের মতো করে গ্রুপ ডেসিক্রিপশন এবং সাবজেক্ট লিখত পারবেন।

১০০ ভিডিও বা মেসেজ শেয়ারের সুবিধা
হোয়াটসঅ্যাপ চ্যাটে একসঙ্গে ২৮টির বেশি ছবি বা ভিডিও একসঙ্গে শেয়ার করা যায় না। তবে এখন এই সংখ্যা বাড়িয়ে ১০০ করা হচ্ছে। অর্থাৎ এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ১০০টি পর্যন্ত ছবি এবং ভিডিও শেয়ার করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ

 তার জন্য কী করতে হবে দেখে নিন।

* হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে একটি ইনডিভিজুয়াল গ্রুপ চ্যাট খুলুন।
* এবার বাঁ সাইডে অ্যাটাচমেন্ট বা পেপার ক্লিপের মতো দেখতে আইকনে ক্লিক করুন।
* সেখান থেকে গ্যালারি অপশনটি সিলেক্ট করুন।
* এবার আপনার গ্যালারি থেকে নিজের পছন্দমতো ছবি সিলেক্ট করুন। একশোটি পর্যন্ত যত ইচ্ছা ছবি আপনি সিলেক্ট করতে পারবেন।
* সিলেক্ট করা হয়ে গেলে নিচে ডান কোণা থেকে সেন্ড অপশনটি সিলেক্ট করে ছবি পাঠিয়ে দিন।

অবয়ব তৈরি করার সুযোগ
হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা এখন নিজের পছন্দমতো অবয়ব তৈরি করার সুযোগ পাবেন। সেই অবয়ব প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২২.২৪.৭৩ আপডেটে এই ফিচারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

অনেকের মোবাইলেই পৌঁছে গিয়েছে নতুন ফিচারটি। যাঁরা এখনও পাননি, তাঁরা দ্রুত প্লে-স্টোর বা অ্যাপল স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপডেট করতে ভুলবেন না। 

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950