ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ

০৮ জানুয়ারি ২০২৩, ১০:৩০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এখন থেকে পারস্পরিক যোগাযোগের জন্য ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এর আগে এটি ব্যবহারে ইন্টারনেট সংযোগ অত্যাবশ্যক ছিল। নতুন সিদ্ধান্তের ফলে এ ইন্টারনেট নির্ভরতার সমস্যা কাটিয়ে উঠেছে প্লাটফর্মটি। বর্তমানে ব্যবহারকারীরা প্রক্সি সার্ভারের মাধ্যমে ইন্টারনেট বন্ধ থাকলেও হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা গ্রহণ করতে পারবেন বলে জানানো হয়েছে। 

বিভিন্ন সময় বিশ্বের অনেক দেশ তাদের অভ্যন্তরীণ পর্যায়ের সমস্যা সমাধানে বা আন্দোলন দমনে ইন্টারনেট সংযোগ বন্ধ করে থাকে। আবার সরবরাহকারীর প্রান্ত থেকেও সমস্যা হয়ে থাকে। এসব প্রতিবন্ধকতা থাকলেও নতুন ফিচারের কারণে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখতে পারবেন এখন থেকে।

মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি প্রত্যাশা করছে, হোয়াটসঅ্যাপ নিজস্ব প্রক্সি সার্ভার চালুর পাশাপাশি বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সার্ভার উন্মুক্ত করার মাধ্যমে অবাধ যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছে। এছাড়া মেসেজিং প্লাটফর্মটি এ সুবিধাটি কীভাবে ব্যবহার করা যায় সে-সম্পর্কিত নির্দেশনা দেয়ার কথাও জানিয়েছে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রক্সি সার্ভারের মাধ্যমে মেসেজ আদান-প্রদান বা যোগাযোগের সময় হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থা একইভাবে কার্যকর থাকবে। মেটা মালিকানাধীন এ প্লাটফর্ম ব্যবহারকারীর বিভিন্ন ব্যক্তিগত বার্তা এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত রাখবে। এছাড়া দুজন ব্যবহারকারী যখন কথা বলবে সেটি যেন তৃতীয় কারো কাছে না যায় তাও নিশ্চিত করা হবে।

প্রক্সি ও অনলাইনে তথ্য সংগ্রাহক কোম্পানি অক্সিল্যাবসের চিফ অপারেটিং অফিসার জুরাস জুরসেইনাস এ বিষয়ে বলেন, ইরানসহ যেসব দেশের অধিবাসী ইন্টারনেট ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে বা পড়তে পারেন। তারা প্রক্সি সার্ভার ব্যবহারের মাধ্যমে স্বাভাবিক ইন্টারনেট সংযোগও ফিরিয়ে আনতে পারবে বলেও জানান তিনি।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950