প্রতীকী ছবি © সংগৃহীত
হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার অষ্টমী উপলক্ষ্যে আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) দেশের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি (বাজুস)। রবিবার (১৮ অক্টোবর) রাতে বাজুসের বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষ্যে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাজুস। একই সঙ্গে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
উল্লেখ্য চলতি বছরের পূজায় সরকারি ছুটির পরিমাণ বাড়িয়েছে সরকার। উৎসব পালনে যেন সবাই পর্যাপ্ত সময় পায় সেজন্য পূর্বঘোষিত ৩ দিনের স্থলে ৫ দিন ছুটি করা হয়েছে। এদিকে বিশ্ববাজারের সঙ্গে সঙ্গে দেশের বাজারেও স্বর্ণের দামে ঊর্ধ্বগতি বজায় রয়েছে।