৩ দফায় দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?

০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ PM
সোনার দাম কমেছে

সোনার দাম কমেছে © টিডিসি ফটো

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম এবার কমানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় গহনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা।

সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম কমেছে ২ হাজার ৯৭৪ টাকা। নতুন দাম অনুযায়ী, এই মানের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হবে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকায়।

এর আগে গত ২৯ আগস্ট ২২ ক্যারেট বা ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয়েছিল ৭ হাজার ১১৫ টাকা। এরপর ৩১ আগস্ট আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়। সব মিলিয়ে তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমেছে ১৫ হাজার ৮৬৩ টাকা।

তবে এর আগে চলতি আগস্ট মাসেই ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় মোট দাম বেড়েছিল ১০ হাজার ৯৬৪ টাকা।স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার গহনার দামও। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে করা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৯৩ টাকা কমিয়ে ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করেছে বাজুস।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬