ইউ কে ইন বাংলাদেশ © টিডিসি সম্পাদিত
বাংলাদেশে কার্বন বাজারের শাসনব্যবস্থা ও প্রস্তুতি শক্তিশালী করতে কারিগরি সহায়তা দেওয়ার জন্য যোগ্য প্রতিষ্ঠান ও কনসোর্টিয়ামের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে যুক্তরাজ্য সরকারের পার্টনারিং ফর অ্যাক্সিলারেটেড ক্লাইমেট ট্রানজিশনস (ইউ কে প্যাক্ট) কর্মসূচি।
শুক্রবার (২৮ আগস্ট) ব্রিটিশ হাইকমিশন ঢাকার পক্ষ থেকে এ-সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, কার্বন বাজার, জলবায়ু অর্থায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি অথবা জলবায়ু নীতি ও শাসনব্যবস্থা নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন যোগ্য সরবরাহকারী প্রতিষ্ঠান বা কনসোর্টিয়াম এ প্রস্তাবনায় অংশ নিতে পারবে।
প্রস্তাবিত কাজের আওতায় বাংলাদেশ সরকারের জন্য কার্বন বাজারের গভর্ন্যান্স ও প্রস্তুতি জোরদারে কারিগরি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।
এ কাজের জন্য চুক্তির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার পাউন্ড যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪ কোটি ১৮ লক্ষ ৫১ হাজার ৬২৫ টাকা। আগ্রহী প্রতিষ্ঠান বা কনসোর্টিয়ামকে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে আবেদন করতে হবে।
আরও দেখুন: উচ্চ আদালতের সহকারী প্রোগ্রামারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ
বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া যুক্তরাজ্য সরকারের কনট্র্যাক্টস ফাইন্ডার প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
বিস্তারিত তথ্য জানতে বা আবেদন করতে এখানে দেখুন।
তথ্রসূত্র: ইউ কে ইন বাংলাদেশের ফেসবুক পেজ।