নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’

১০ আগস্ট ২০২৬, ০৯:৪৫ PM
দুই দিনব্যাপী বইমেলা

দুই দিনব্যাপী বইমেলা © সৌজন্য প্রাপ্ত

মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ তার কর্মীদের জন্য প্রথমা ডটকমের সঙ্গে দুই দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে। বনানীতে নগদ লিমিটেডের প্রধান কার্যালয়ে সোমবার (১০ আগস্ট) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী এ আয়োজন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ বলেন, বর্তমানে মানুষের মধ্যে পড়ার প্রবণতা কমে গেছে। পড়ালেখা ও শিক্ষার মাধ্যমে একটি সমাজ এগিয়ে যায়। যে কারণে সময় বদলে গেলেও পড়া বা জানার কোনও বিকল্প নেই। কোনও জাতি ভালো করতে পারে একমাত্র পড়ার মাধ্যমেই। এ সময় তিনি উভয় প্রতিষ্ঠানের সম্পর্ককে আরও ভালো ও কার্যকর করার ওপর জোর দেন এবং কর্মীদের যাতে বই পড়তে উৎসাহিত করা হয়, তারওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ছোটবেলা থেকে তিনি বই পড়ায় অভ্যস্ত। তবে বই পড়ার সঙ্গে সঙ্গে বাস্তবের সাথে সেই অর্জিত জ্ঞানের প্রয়োগ জরুরি বলে তিনি মনে করেন। তিনি বলেন, এখন অনেকের মধ্যেই বই পড়ার অভ্যাস কমে গেছে। করপোরেট জীবনের বিভিন্ন ব্যস্ততা ও একঘেয়েমির মধ্যে এই আয়োজন কর্মীদের একটু ভিন্ন অনুভূতি দেবে বলে তিনি বিশ্বাস করেন।

প্রথমা থেকে প্রকাশিত সব দেশি বই নগদ-প্রথমা বইবন্ধনে নগদ কর্মীদের জন্য ২০ শতাংশ ছাড়ে কেনার সুযোগ থাকছে এই মেলায়। এছাড়া বিদেশি বইয়ের ওপর থাকবে ৫ শতাংশ মূল্যছাড়। আর নগদের বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করা গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ৫ শতাংশ অতিরিক্ত মূল্যছাড়।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬