ফের সোনার দামে বড় পতন, আজ ভরি কত?

০৯ জুলাই ২০২৬, ০১:০০ PM
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন © সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৩ হাজার ৩২৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। নতুন এ মূল্য বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে বৃহস্পতিবার সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রাম বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৩০ টাকা। ফলে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা, যা আগের দামের তুলনায় ৩ হাজার ৩২৩ টাকা কম।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

আরও পড়ুন: প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ

স্বর্ণের পাশাপাশি রৌপ্যালংকারের দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের রৌপ্যালংকারের প্রতি গ্রাম ৩৯৫ টাকা, ২১ ক্যারেটের ৩৭৫ টাকা, ১৮ ক্যারেটের ৩২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্যালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২৪৫ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া স্বর্ণ ও রৌপ্যালংকারের এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।

এর আগে গত ৬ জুলাইও স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৫ হাজার ২৭৫ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৮৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ বার দাম বেড়েছে, ৪৩ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম এবং সামগ্রিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে এ মূল্য সমন্বয় করা হয় বলে জানিয়েছে সংগঠনটি।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9