রাজধানীর যানজট নিরসনে রিংরোড, রেডিয়াল রোড নির্মাণের প্রস্তাব

১১ জুন ২০২৬, ০৭:৫৮ PM , আপডেট: ১১ জুন ২০২৬, ০৮:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেটে  রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের মাধ্যমে রজধানীর যানজট নিরসনের প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ করে যেসব সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বেহাল অবস্থায় রয়েছে, সেগুলো দ্রুত সংস্কার এবং মেরামতের আওতায় আনা হচ্ছে। দেশব্যাপী প্রায় ৩ হাজার কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার লক্ষ্যে সম্ভাব্য করিডোরসমূহ চিহ্নিতকরণ ও সমীক্ষা চলমান রয়েছে। একইসঙ্গে সড়ক, রেল, নৌ ও বিমান পরিবহন সমন্বয়ে মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা, এক্সেল লোড নিয়ন্ত্রণে স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং নতুন নিয়ন্ত্রণ স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা জোরদার, রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট নিরসন, পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল টোল ব্যবস্থার সম্প্রসারণ কার্যক্রম চলমান রয়েছে। বাস রুট যৌক্তিকীকরণ, ইলেকট্রিক বাস চালু এবং দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করে গড়ে তুলতে সহায়ক হবে।

আরও পড়ুন: ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ ও ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে

মন্ত্রী আরও বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে সরকার স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। সমন্বিত টিকিটিং ব্যবস্থা, র‍্যাপিড পাস ও অনলাইন সেবা সম্প্রসারণের মাধ্যমে গণপরিবহণে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নের জন্য ৬টি মেট্রোরেল লাইনের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এমআরটি লাইন-৬ চালুর পর সরকার লাইন-১ এবং লাইন-৫ (নর্দার্ন) এর নির্মাণ কার্যক্রম এগিয়ে নিচ্ছে। অন্যদিকে লাইন-৫ (সাউদার্ন), লাইন-২ ও লাইন-৪ এর নির্মাণ পরিকল্পনা কার্যক্রম এগিয়ে চলছে। একইসঙ্গে মেট্রোরেলের শেষ প্রান্ত থেকে বিভিন্ন গন্তব্যে দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যা নগর পরিবহন ব্যবস্থার দক্ষতা ও যাত্রীসেবা আরও উন্নত করবে।

৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9