প্রাথমিকে বরাদ্দ পেল পৌনে ৪৭ হাজার কোটি টাকা

১১ জুন ২০২৬, ০৪:২৩ PM
প্রাথমিক শিক্ষায় পৌনে ৪৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে

প্রাথমিক শিক্ষায় পৌনে ৪৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে © টিডিসি সম্পাদিত

২০২৬-২০২৭ অর্থবছরে প্রাথমিক শিক্ষার জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা। যা গত অর্থবছর ছিল ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের জন্য মন্ত্রিসভা বৈঠকে শিক্ষার বাজেট অনুমোদন দেয়া হয়।

জানা যায়, শিক্ষায় মোট বাজেট এক লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা। যা মোট জিডিপি এর ২ শতাংশ। এ বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বাজেট বরাদ্দ হয়েছে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা। কারিগরিতে বরাদ্দ দেয়া হয়েছে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মোট জাতীয় বাজেট প্রস্তাব করেন প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে শিক্ষার দুই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা।

যা মোট জাতীয় বাজেটের ১২ দশমিক এক শতাংশের মতো। বিদায়ী আওয়ামী লীগের ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দ ছিল। তখন জাতীয় বাজেট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা ছিল।

তখন জাতীয় বাজেটের প্রায় ১১ শতাংশ ৮৮ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। দীর্ঘদিন ধরে জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবি।

ট্যাগ: অর্থবছর
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬