ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাই-সাইকেল

০৪ মে ২০২৬, ০৬:২৪ PM
প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন

প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়ন-এর রেমিট্যান্স ক্যাম্পইনের প্রথম দিনে গিয়ার বাই-সাইকেল পেলেন টাঙ্গাইলের গোড়াই উপশাখার গ্রাহক হামিদা বেগম এবং ঢাকার গুলশান কর্পোরেট শাখার গ্রাহক অনুপ কুমার।

ব্রুনাই দারুসসালাম প্রবাসী জাহিদ শিকদার ও আমেরিকান নাগরিক সারাহ সাবরিনা-এর পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে তারা এই পুরস্কার পেয়েছেন। সোমবার (৪ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‌্যাফেল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন।

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল হাসান, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মোঃ মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ওয়েস্টার্ন ইউনিয়ন-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই ক্যাম্পেইনে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে দুইটি করে মোট ৩৪টি গিয়ার বাই-সাইকেল উপহার দেওয়া হচ্ছে। এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা নিশ্চিত উপহার হিসেবে একটি দেওয়াল ঘড়ি পাচ্ছেন। ৩১ মে ২০২৬ পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ জবি ভিসির, ৩০ জানুয়ারিই দ্বিতীয় স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে পদোন্নতি পেলেই কমবে বাড়ি ভাড়া, ওপরের গ্রেডের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নুরুল ইসলাম হত্যার এজাহার নিয়ে ক্ষোভ স্বজনদের , মূল হোতাদের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬