ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ PM
ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কর্পোরেট চুক্তি © টিডিসি ফটো

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ফাউন্ডেশনের অধীন ১৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা টিউশন ফি, সেশন ফি-সহ যেকোনো ধরনের ফি ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ অ্যাপ ও ‘এমক্যাশ’-এর মাধ্যমে কর্পোরেট সেবার আওতায় দ্রুত পরিশোধ করতে পারবেন।

ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এস. এম. আব্দুল হামিদ, এফসিএ এবং ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইনের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে ইসলামী ব্যাংকের পক্ষে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী স্বাক্ষর করেন।

এসময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬