১৩ ব্যাংক থেকে ১৪১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ PM
ডলার

ডলার © সংগৃহীত

বিভিন্ন ব্যাংক থেকে মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

এতে বলা হয়, ১৩ ব্যাংক থেকে আরও ১৪১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এসময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২.২৯ টাকা থেকে ১২২.৩০ টাকা পর্যন্ত। কাট-অফ রেট ১২২.৩০ টাকা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়েছে। নতুন কেনা ডলার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হবে।

এর আগে ১১ ডিসেম্বর ১৬ ব্যাংক থেকে ১৪৯ মিলিয়ন ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরে (২০২৫-২৬) এখন পর্যন্ত ২ হাজার ৮০৪ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬