ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

২৩ নভেম্বর ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০১:৫৮ PM
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ৪১তম বার্ষিক সাধারণ সভায়

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ৪১তম বার্ষিক সাধারণ সভায় © সংগৃহীত

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি-এর ৪১ তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ। সভায় শেয়ারহোল্ডারগণ, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, কোম্পানীর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের সহ অন্যান্য পরিচালক, চেয়ারম্যান অডিট কমিটি, চেয়ারম্যান এনআরসি, অডিটর, কমপ্লায়ান্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানী সেক্রেটারী উপস্থিত ছিলেন। 

সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, কোম্পানীর পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকগণের প্রতিবেদন পেশ করা হয়। শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।

সভায় ২০২৪-২৫ অর্থ বছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৬৪% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম। স্পন্সর পরিচালকগণের মধ্য থেকে কাজী হারুন অর রশিদ ও প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন।

জাতীয় রাজস্ব কোষাগারে কর ও ভ্যাট বাবদ কোম্পানী ১ জুলাই, ২০২৪ থেকে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত ২১৮ কোটি ছয় লাখ ৬৬ হাজার ৯৬৬ টাকা প্রদান করে জাতীয় অর্থনীতি বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে। বিদ্যমান শ্রম আইনের আলোকে কোম্পানী মুনাফার শতকরা ৫ ভাগ টাকা অর্থাৎ ৪ কোটি ৩৩ লাখ ৮৮ হাজার ৩৯১ টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে। 

কোম্পানীর উত্তরোত্তর সমৃদ্ধির জন্য দোয়া, ২০২৪ সনের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া এবং দেশের জনগণের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনার মাধ্যমে বার্ষিক সাধারণ সভা শেষ হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9