২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৩ হাজার কোটি টাকা 

২৩ অক্টোবর ২০২৫, ০৭:১৬ PM
ডলার

ডলার © টিডিসি সম্পাদিত

চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে আসা রেমিট্যান্সের প্রবাহ বেড়েই চলেছে। অক্টোবর মাসের প্রথম ২২ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ২৩ হাজার ৫৩২ কোটি টাকা। 

বৃহস্পতিবার  (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। 

এদিকে মঙ্গলবার একদিনেই দেশে এসেছে ৬ কোটি ৮০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৩৩ কোটি টাকা (১ ডলারে ১২২.৫০ টাকা ধরে)। মুখপাত্র বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডালার, যা বাংলাদেশি মুদ্রায় ২১ হাজার ৯৩৯ কোটি ৭৫ লাখ। অর্থাৎ চলতি বছরে ২০২৪ সালের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে কিছুটা বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে দেশে এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬