এবার ১০ ব্যাংক থেকে ১০৭ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

০৯ অক্টোবর ২০২৫, ০৫:১৪ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে আরও ১০৭ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দশটি বাণিজ্যিক ব্যাংক থেকে এসব ডলার কেনা হয়েছে।

ডলারের বাজারকে ঊর্ধ্বমুখী করার ইঙ্গিত দিতে গেল জুলাই থেকে কৌশলগত পদক্ষেপ হিসেবে এসব ডলার কেনা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১০ বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনা হয়েছে। নিলাম পদ্ধতির অধীনে ডলারের বিনিময় হার ছিল ১২১.৮০ টাকা।

এছাড়া গত ১ জুলাই থেকে এখন পর্যন্ত (২০২৫-২০২৬ অর্থবছর) নিলামে কেনা মোট ডলারের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৮৮ মিলিয়ন ডলার।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬