টানা দুই মাস কমল রপ্তানি

০৫ অক্টোবর ২০২৫, ০৯:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের পণ্য রপ্তানি টানা দুই মাস ধরে কমছে। আগস্টে প্রায় ৩ শতাংশ রপ্তানি কামার পর সেপ্টেম্বরে কমেছে ৪ দশমিক ৬১ শতাংশ। তারপরও চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সামগ্রিক পণ্য রপ্তানি ইতিবাচক দেখা গেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রোববার পণ্য রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ১ হাজার ২৩১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬৪ শতাংশ বেশি।

গত মাসে ৩৬৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে রপ্তানি হয়েছিল ৩৮০ কোটি ডলারের পণ্য। সেই হিসাবে গত মাসে রপ্তানি কমেছে ৪ দশমিক ৬১ শতাংশ।

ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গেল মাসে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়াবিহীন জুতা, প্লাস্টিক পণ্যের রপ্তানি কমেছে। অন্যদিকে হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে।

ট্যাগ: রপ্তানি
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইসলামোফোবিয়া: ভয় থেকে বৈষম্য, বৈষম্য থেকে সহিংসতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদের গাড়িতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৬ পর্যটক আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬