টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প: সুইস রাষ্ট্রদূত

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ PM
কারখানা পরিদর্শন করছেন রাষ্ট্রদূতসহ অন্যান্যরা।

কারখানা পরিদর্শন করছেন রাষ্ট্রদূতসহ অন্যান্যরা। © টিডিসি ফটো

টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের তৈরি পোশাক খাত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) টিম গ্রুপের একটি গ্রিন ফ্যাক্টরি ফোর এ ইয়ান ডাইয়িং পরিদর্শনের পরে তিনি এ মন্তব্য করেন।

খাতটিতে কর্মপরিবেশ, শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা এবং কমপ্লায়েন্স মানে অর্জিত উন্নতির প্রশংসা করে রাষ্ট্রদূত   শিল্প সংশ্লিষ্টদের এই বিষয়গুলো আরও শক্তিশালী করার আহ্বান জানান।

তিনি বলেন, এই কারখানা পরিদর্শন করতে পেরে আমি খুব খুশি। প্রথমত, এটি অত্যন্ত আধুনিক একটি প্রতিষ্ঠান এবং যা দেখেছি তাতে আমি সত্যিই মুগ্ধ। দ্বিতীয়ত, এই কারখানা সুইস ব্র্যান্ডের জন্য উৎপাদন করা হচ্ছে এবং সুইস রাষ্ট্রদূত হিসেবে আমার দেশের বাজারের জন্য উৎপাদনকারী কারখানাগুলোর কর্মপরিস্থিতি কেমন, তা জানা আমার জন্য গুরুত্বপূর্ণ।

পরিদর্শনের সময় তিনি বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন, শ্রমিক ও ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সরঞ্জাম ও সুবিধা সরাসরি পর্যবেক্ষণ করেন। এ সময় সুইস দূতাবাসের সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ চৌধুরী, কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ হিল নাকিব বলেন, এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল বিদেশে বাংলাদেশের পোশাক খাতের বিরুদ্ধে ছড়িয়ে পড়া নেতিবাচক ধারণা ও ভুল তথ্য দূর করা। আমরা রাষ্ট্রদূতকে খাতের বাস্তব চিত্র দেখাতে চেয়েছি , কর্মপরিবেশ থেকে শুরু করে শ্রমিকদের কল্যাণ এবং পণ্যের মান সবকিছু দেখিয়েছি। তিনি যা দেখেছেন তাতে খুশি হয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করার অনুমতি চেয়েছেন, যা দেশের ব্র্যান্ড ইমেজ উন্নত করতে সাহায্য করবে।

বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে নাকিব বলেন, “যুক্তরাষ্ট্রের চীনা আমদানি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ফলে চীনা সরবরাহকারীরা ইউরোপীয় বাজারের দিকে মনোযোগ বাড়াতে পারে। এটি চ্যালেঞ্জ তৈরি করবে। তবে ইউরোপীয় ক্রেতারা ধীরে ধীরে চীনা সরবরাহকারীদের থেকে দূরে সরে যাচ্ছেন, যা আমাদের জন্য সুযোগ তৈরি করছে।”

 

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9