ক্রেডিট কার্ডের খরচ কমাতে চান, জেনে নিন কৌশল

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশে ক্রেডিট কার্ড সেবা দিন দিন জনপ্রিয় হচ্ছে। ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করলে তাৎক্ষণিক বিল পরিশোধ করতে হয় না। বিল পরিশোধের জন্য ব্যাংকভেদে ৪৫ দিন পর্যন্ত সময় পাওয়া যায়। এই সময়ে সুদ বাবদ টাকা গুনতে হয় না, যা ক্রেডিট কার্ডে গ্রেস পিরিয়ড হিসেবে পরিচিত।

গ্রেস পিরিয়ড হলো একটি নির্দিষ্ট সময়সীমা, যেখানে গ্রাহক বকেয়া বিল সম্পূর্ণ পরিশোধ করলে কোনো সুদ ছাড়াই ঋণ ব্যবহার করতে পারেন। যা বাড়তি খরচ থেকে বাঁচায়। এটি ক্রেডিট কার্ড ব্যবহারের একটি প্রধান সুবিধা, যা আর্থিক ব্যবস্থাপনাকে উন্নত করে। গ্রাহককে ঋণের চাপ থেকে কিছুদিন মুক্ত রাখে।

জানা গেছে, এই পর্যন্ত ৫৪ লাখ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে। প্রতি মাসে গড়ে ৩ হাজার কোটি টাকার বেশি ক্রেডিট কার্ড লেনদেন করা হয়। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে, গত জুলাই মাসে ৩ হাজার ৫০৮ কোটি টাকা লেনদেন করা হয়েছে।

গ্রেস পিরিয়ড যেভাবে কাজ করে

প্রতিবার কার্ড ব্যবহারের পর একটি বিবরণী আসে। এই বিবরণীতে বিল পরিশোধের একটি শেষ তারিখ উল্লেখ থাকে। এই তারিখ থেকে পরবর্তী ৪৫ দিন পর্যন্ত গ্রেস পিরিয়ড হিসেবে গণ্য হয়। ব্যাংকভেদে এই সময়সীমা কমবেশি হয়। গ্রাহক যদি আগের মাসের বকেয়া বহন না করেন এবং এই সময়ের মধ্যে সম্পূর্ণ বিল পরিশোধ করেন, তাহলে নতুন কেনাকাটার ওপর কোনো সুদ প্রযোজ্য হবে না। তবে পুরো বিল পরিশোধ না করলে গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাবে এবং পরবর্তী বিলের সঙ্গে সুদ যুক্ত হবে।

গ্রেস পিরিয়ডের সুবিধা

 ১. এই সময়ের মধ্যে সম্পূর্ণ বিল পরিশোধ করলে নতুন কেনাকাটার ওপর কোনো সুদ দিতে হয় না।

২. হঠাৎ টাকার প্রয়োজন হলে আপনি সুদ ছাড়াই সেই সুবিধাটি গ্রহণ করতে পারেন। গ্রেস পিরিয়ডের মধ্যে টাকা পরিশোধ করে সুদের টাকা বাঁচাতে পারেন।

৩. সময়মতো ও সম্পূর্ণ বিল পরিশোধ করলে আপনার ক্রেডিট স্কোর ভালো থাকে, যা ভবিষ্যতে ঋণ পেতে সাহায্য করে।

৪. ক্রেডিট কার্ড ব্যবহার করে নগদ টাকা বহনে ঝুঁকি কম, যা একটি নিরাপদ মাধ্যম।

৫. ক্রেডিট কার্ড আপনাকে একটি স্বল্পমেয়াদি ঋণ দেয়, যার মাধ্যমে আপনি আপনার আর্থিক প্রয়োজন মেটাতে পারেন, যদি আপনি সময়মতো বিল পরিশোধ করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9