কমিউনিটি ব্যাংক ও নেক এক্সপ্রেসের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ PM
কমিউনিটি ব্যাংক ও নেক এক্সপ্রেসের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে

কমিউনিটি ব্যাংক ও নেক এক্সপ্রেসের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে © সংগৃহীত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও নেক মানি ট্রান্সফার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান নেক এক্সপ্রেস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তির আওতায় নেক এক্সপ্রেসের মাধ্যমে প্রবাসী আয় সংগ্রহে নতুন সুযোগ সৃষ্টি হলো। ফলে কমিউনিটি ব্যাংকের রেমিট্যান্স সেবায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্বে) কিমিয়া সাআদত। অনলাইনে বিদেশ থেকে যুক্ত হন নেক এক্সপ্রেস লিমিটেডের চেয়ারম্যান ইকরাম ফরাজী।

এ ছাড়া অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার ও ক্যামেলকো সামসুল হক সুফিয়ানী, হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব ট্রেড অ্যান্ড রেমিট্যান্স মাহমুদুল আজিজ মোস্তাজী, হেড অব ট্রেজারি (চলতি দায়িত্বে) অ্যাডাম পিউরিফিকেশন এবং হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমান ।

আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ

অন্যদিকে নেক এক্সপ্রেস লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মো. ওসমান গনি এবং সিনিয়র এক্সিকিউটিভ হাফেজ মিসবাহ উদ্দিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তির আলোকে নেক এক্সপ্রেসের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের রেমিট্যান্স সংগ্রহ কার্যক্রম আরও সহজ ও গ্রাহকবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬