ইসলামী ব্যাংকের সঙ্গে ঢাকা কমার্স কলেজের চুক্তি

২৭ আগস্ট ২০২৫, ০৮:৪০ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ PM
২৬ আগস্ট এ চুক্তি স্বাক্ষরিত হয়

২৬ আগস্ট এ চুক্তি স্বাক্ষরিত হয় © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা কমার্স কলেজের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে এ কলেজের শিক্ষার্থীরা সব একাডেমিক ফি সরাসরি ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট এবং অনলাইনে সেলফিন ও এম-ক্যাশের মাধ্যমে জমা দিতে পারবে।

২৬ আগস্ট (মঙ্গলবার) এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. সাইফুল আলম, উপাধ্যক্ষ (একাডেমিক) প্রফেসর ড. কাজী ফয়েজ আহমেদ ও উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন। 

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ আলম। এ সময় ব্যাংকের বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনপ্রধান মো. মজনুজ্জামান এবং মিরপুর শাখাপ্রধান মো. আনিসুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬