বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য ডেবিট কার্ড চালু করল ইসলামী ব্যাংক

০৭ আগস্ট ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৮:২৮ PM
ইসলামী ব্যাংক টাওয়ারে এ কার্ডসেবার উদ্বোধন কর হয়

ইসলামী ব্যাংক টাওয়ারে এ কার্ডসেবার উদ্বোধন কর হয় © সংগৃহীত

বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য মাস্টারকার্ড ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এসব কার্ডের মাধ্যমে ইসলামী ব্যাংকের রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি), ফরেন কারেন্সি কারেন্ট (এফসিসি) এবং এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবধারীরা দেশে এবং বিদেশে বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে পারবেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে ৭ আগস্ট (বৃস্পতিবার) ইসলামী ব্যাংক টাওয়ারে এ কার্ডসেবার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ডাইরেক্টর সোহেল আলিম, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন ও ড. এম কামাল উদ্দীন জসীম। 

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং উইংপ্রধান মোঃ মোশাররফ হোসেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬