এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

১২ আগস্ট ২০২৫, ১০:১৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ PM
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ভিসা আয়োজিত ভিসা লিডারশিপ কনক্লেভ-২০২৫ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ভিসা আয়োজিত ভিসা লিডারশিপ কনক্লেভ-২০২৫ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয় © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের ইসলামী ব্যাংকসমূহের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভিসা ব্র্যান্ডের ডেবিট কার্ড ইস্যু করে ‘এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে। 

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ভিসা আয়োজিত ভিসা লিডারশিপ কনক্লেভ-২০২৫ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের কাছ থেকে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। 

এ সময় ভিসার সাউথ এশিয়া ও ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ এবং বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, ইসলামী ব্যাংকের বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন প্রধান মো. মজনুজ্জামান ও ডিজিটাল ব্যাংকিং উইং-প্রধান মো. মোশাররফ হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950