নতুন টাকার নোট ‘আসল না নকল’ চিনতে যে পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

২২ আগস্ট ২০২৫, ১১:৩২ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:১৮ PM
নতুন টাকার নোট

নতুন টাকার নোট © টিডিসি সম্পাদিত

নতুন টাকার আসল নোট চেনার উপায় জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নোটের কিছু বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে। যা জানা থাকলে বোঝা যাবে টাকার নোটটি আসল নাকি নকল।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্প্রতি বাজারে ইস্যুকৃত নতুন ডিজাইনের ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট প্রচলনে দেয়া হয়েছে। পাশাপাশি, ইস্যুকৃত পূর্ববর্তী সংস্করণের নোটসমূহের বৈধতা ও লেনদেনযোগ্যতা বহাল রয়েছে।

নগদ লেনদেনে আসল নোটের ব্যবহার নিশ্চিত করতে এবং জাল নোট প্রতিরোধে সকলকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের জানিয়েছে, নোট গ্রহণের সময় নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো যেমন—জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি এবং ক্ষুদ্র লেখা—সতর্কভাবে খেয়াল রাখতে হবে। বিশেষ করে উচ্চ মূল্যমানের নোট যেমন ১,০০০, ৫০০, ২০০ ও ১০০ টাকার নোট লেনদেনে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া সন্দেহজনক কোনো নোট পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আসল নোটের বিস্তারিত বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাবে।

 

সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9