‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে বেনাপোল কাস্টমস অচল, স্থবির আমদানি-রপ্তানি

২৮ জুন ২০২৫, ০৭:৩৪ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
কাস্টম হাউজ বেনাপোল

কাস্টম হাউজ বেনাপোল © টিডিসি ফটো

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ এবং প্রতিহিংসামূলক বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে ডাকা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোল কাস্টমস হাউসে বন্ধ রয়েছে সব ধরনের কার্যক্রম।

শনিবার (২৬ জুন) সকাল থেকে বেনাপোল কাস্টমসে আমদানি-রপ্তানি সংক্রান্ত শুল্কায়নের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। 

কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কাস্টমস ভবনের প্রবেশে ঝুলিয়ে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার ব্যানার। কর্মকর্তারা নিজ নিজ টেবিলে অনুপস্থিত, পাশাপাশি বন্ধ রাখা হয়েছে এনবিআরের অনলাইন সার্ভারও। ফলে কোনো বিল অব এন্ট্রি দাখিল সম্ভব হয়নি, আর স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম।

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে শনিবার সকাল থেকে কোনো পণ্য আমদানি বা রপ্তানি হয়নি বলে নিশ্চিত করেছেন বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার। তবে পাসপোর্টধারী যাত্রীদের ইমিগ্রেশন ও চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল থেকেই কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এরমধ্যে গত বৃহস্পতিবার আইজিএম ইস্যু করা ছয়টি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করলেও নতুন করে আর কোনো ট্রাক প্রবেশ করেনি।’

এর আগে, গত ২৩ জুন সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চারদিন বেনাপোল কাস্টমসে একাধিক দফায় কলম বিরতি কর্মসূচি পালন করে সংশ্লিষ্টরা। প্রতিদিন কয়েক ঘণ্টা করে কর্মবিরতির পর এবার তারা একদিনের পূর্ণদিবস কর্মবিরতিতে গেছেন। কর্মসূচির ফলে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী, ট্রাকচালক এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ চরম দুর্ভোগে পড়েছেন।

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9