সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রশিক্ষণ 

২৫ মে ২০২৫, ০৭:৩৭ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
প্রাইম ব্যাংকের প্রশিক্ষণ 

প্রাইম ব্যাংকের প্রশিক্ষণ  © টিডিসি ফটো

‘ব্রেকিং অ্যাটিচ্যুডিনাল ব্যারিয়ার্স: ইনক্লুসিভ ব্যাংকিং ফর পারসনস উইথ ডিজএবিলিটিজ’ শীর্ষক প্রাইম ব্যাংকের তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৩ মে) থেকে রবিবার (২৫ মে) পর্যন্ত ঢাকার লেকশোর হাইটসে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

ব্যাংক পেশাজীবীদের জন্য এ প্রশিক্ষণ আয়োজন করে যৌথভাবে- মনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, টিম ইনক্লুশন বাংলাদেশ এবং প্রাইম ব্যাংক পিএলসি.।

ব্যাংকিং খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বাড়ানো এবং অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। টিম ইনক্লুশন বাংলাদেশের নেতৃত্বে অংশগ্রহণকারীদের মাঝে প্রতীকী পদক্ষেপের পরিবর্তে কার্যকর ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বার্তা দেওয়া হয় এ প্রশিক্ষণে।

প্রশিক্ষণ চলাকালে ইন্টারঅ্যাকটিভ সেশন, বাস্তব পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং দলগত কাজের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের আরও ভালোভাবে ব্যাংকিং সেবা দেওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পারেন। অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের বিষয়ে নতুনভাবে জানতে পেরেছেন এবং আগামীতে আরও ভালো সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সবার জন্য আরও সহজ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণের গুরুত্ব অনুধাবন করে প্রাইম ব্যাংকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রাইম ব্যাংক পিএলসি-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী বলেন, ‘এই প্রশিক্ষণ আমাদের কর্মীদের দৈনন্দিন কার্যক্রমে আরও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়তা করবে। এই উদ্যোগ মূলত প্রতিটি সেবায় অন্তর্ভুক্তিমূলকতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা এমন সব পণ্য ও সেবা নিয়ে কাজ করছি, যা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রয়োজন পূরণ করছে।’

 

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬
সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬