এআই দ্বারা শিক্ষকতা পেশা প্রতিস্থাপিত হবে: বিল গেটস

২৮ মার্চ ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
বিল গেটস

বিল গেটস © ফাইল ফটো

মার্কিন টেক জায়ান্ট কোম্পানি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানবতার জন্য অসাধারণ সুফল বয়ে আনতে পারে। বিশেষ করে প্রাণঘাতী রোগের চিকিৎসায, জলবায়ু পরিবর্তনের সমাধান এবং সবার জন্য উচ্চমানের শিক্ষা প্রভৃতি। তবে এআই প্রযুক্তি অনেক ভুল করে এবং ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রেও ভূমিকা রাখে।

তিনি জানান, ‘কিছু কাজ মানুষই করবে, কিন্তু উৎপাদন, পরিবহন এবং কৃষিক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডাক্তার, শিক্ষক প্রভৃতি কিছু পেশার একটা বড় অংশ এআই দ্বারা প্রতিস্থাপিত হবে।’

তবুও, বিল গেটস বিশ্বাস করেন যে, এআই একটি বিশাল সুযোগ। যদি তিনি এখন নতুন কোনো ব্যবসা শুরু করতেন, তাহলে সেটি অবশ্যই এআইকেন্দ্রিক হতো।

প্রায় এক দশক আগে, গেটস ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এআই প্রযুক্তি বিশ্বকে বদলে দেবে। ২০১৭ সালে তিনি বলেন, ‌এআই নিয়ে বর্তমানে যে গবেষণা হচ্ছে, তা অত্যন্ত গভীর এবং তা ভবিষ্যতে বিশাল পরিবর্তন আনবে।' তিনি গুগলের ডিপমাইন্ড ল্যাবের সেই সাফল্যের কথাও উল্লেখ করেন, যেখানে একটি এআই প্রোগ্রাম মানুষকে হারিয়ে ‌'গো' খেলার চ্যাম্পিয়ন হয়েছিলো। সেসময় চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই প্রযুক্তি প্রাথমিক পর্যায়ে ছিল।

এমনকি গেটস নিজেও এআই এর উন্নয়নের গতি দেখে বিস্মিত হয়েছিলেন। তিনি ওপেনএআইকে চ্যালেঞ্জ দিয়েছিলেন এমন একটি মডেল তৈরি করতে, যা এপি বায়োলজি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে পারে। তিনি ভেবেছিলেন, এটি করতে কয়েক বছর লাগবে, কিন্তু ওপেনএআই মাত্র কয়েক মাসেই কাজটি সম্পন্ন করে। গেটস এই অর্জনকে প্রযুক্তির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‌‘এটি ১৯৮০ সালে গ্রাফিকাল ইউজার ইন্টারফেস আবিষ্কারের পর সবচেয়ে বড় উদ্ভাবন।’

বিল গেটস তরুণদের এআই খাতে নতুন কিছু উদ্ভাবনের জন্য উৎসাহিত করেন এবং বলেন, ‘এটাই ভবিষ্যতের পথ। তোমরা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে পারবে।’

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
  • ০৯ আগস্ট ২০২৬
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মুক্তিযোদ্ধাসহ আহত ৪
  • ০৯ আগস্ট ২০২৬
সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলার দাবি হুতিদের
  • ০৯ আগস্ট ২০২৬
চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশের দুই ঘণ্টা পর সিদ্ধ…
  • ০৯ আগস্ট ২০২৬
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ পদে চাকরি, আবেদন ৭ স…
  • ০৯ আগস্ট ২০২৬
জবি ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমল
  • ০৯ আগস্ট ২০২৬