বেতন-বোনাস পেয়েছেন ৯৯ শতাংশ পোশাক শ্রমিক: বিজিএমই

০৯ এপ্রিল ২০২৪, ০৫:২৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM

© সংগৃহীত

দেশের ৯৯ শতাংশ পোশাক কারখানার শ্রমিকদের বেতন-বোনাস দেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। মঙ্গলবার (৯ এপ্রিল) রাজধানীর উত্তরার বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি এসএম মান্নান কচি।

তিনি বলেন, ইতোমধ্যে ৯৯ ভাগ পোশাক কারখানা শ্রমিকদের বেতন-বোনাস দিয়েছে। বাকিগুলোও আজকের মধ্যেই দিয়ে দেবে। দেশে বর্তমানে ২ হাজার ২৩০টি কারখানা চালু রয়েছে। ঢাকায় চালু থাকা কারখানার সংখ্যা ১ হজার ৯০৬টি ও চট্টগ্রামে এ সংখ্যা ৩২৪টি।
 
এসএম মান্নান আরও বলেন, শতভাগ পোশাক কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে। আর মার্চ মাসের বেতন দিয়েছে ৯৯ দশমিক ২৫ শতাংশ বা ২ হাজার ২১৩টি কারখানা।
 
এছাড়া ৯৯ দশমিক ৫৬ শতাংশ বা ২ হাজার ২২০টি কারখানা ইতোমধ্যে ঈদুল ফিতরের বোনাস দিয়েছে বলেও জানান বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, গত ৭ ও ৮ এপ্রিল যথাক্রমে ছুটি হয়েছে ১৯৯টি ও ১ হাজার ১৯৯টি কারখানা। আর মঙ্গলবার (৯ এপ্রিল) ছুটি হওয়ার কথা রয়েছে ৪৭৮টি কারখানা।

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬