কলেজ শিক্ষকদের শূন্যপদের তালিকা প্রতি মাসে পাঠাতে হবে মাউশিতে

০৪ জানুয়ারি ২০২২, ০৪:৪৭ PM

© লোগো

সরকারি কলেজের শিক্ষকদের শূন্যপদের তালিকা প্রতি মাসে হালনাগাদ করে পাঠানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (৪ জানুয়ারি) মাউশি থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে আঞ্চলিক পরিচালকদের চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি সব কলেজে প্রতি মাসে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের শূন্যপদের তালিকা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

সরকারি কলেজ, আলিয়া মাদরাসা ও টিচার্স ট্রেনিং কলেজের বিষয়ভিত্তিক অধ্যাপকদের শূন্যপদের তালিকা নির্ধারিত ছক মোতাবেক ইমেইলে অধিদপ্তরে পাঠাতে হবে। প্রতি মাসের ৩ তারিখের মধ্যে হালনাগাদ তালিকা পাঠাতে হবে।

অধিদপ্তর জানিয়েছে, কলেজের নাম, অধ্যাপক শূন্যপদের বিষয়ের নাম নির্ধারিত ছকে অন্তর্ভুক্ত করে ইমেইলে ([email protected]) ঠিকানায় পাঠাতে হবে পরিচালকদের।

 

ট্যাগ: মাউশি
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬