সরকারি স্কুলে ৬ লাখ, বেসরকারিতে ৩ লাখ আবেদন ১১ দিনে

০৬ ডিসেম্বর ২০২১, ১২:৪৮ PM
সরকারি স্কুলে ৬ লাখ, বেসরকারিতে ৩ লাখ আবেদন ১১ দিনে

সরকারি স্কুলে ৬ লাখ, বেসরকারিতে ৩ লাখ আবেদন ১১ দিনে © ফাইল ছবি

সারাদেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম চলছে। গত ২৫ নভেম্বর থেকে ২০২২ শিক্ষাবর্ষে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। আবেদন শুরুর ১১ দিনে গতকাল রবিবার পর্যন্ত আবেদন জমা পড়েছে প্রায় ৯ লাখ শিক্ষার্থীর।

ভর্তি কার্যক্রম পরিচালনাকারি প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানা গেছে, সারাদেশে সরকারি স্কুলে ভর্তিতে রবিবার (৫ ডিসেম্বর) রাত পর্যন্ত ৬ লাখ ৪৭ হাজার ৮৭৪টি আবেদন এসেছে। আর বেসরকারি স্কুলে ভর্তির জন্য ৩ লাখ ৫ হাজার ২৩টি আবেদন জমা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে।

সরকারি স্কুলে ভর্তির আবেদন নিয়ে অধিদপ্তরের জারি করা সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীসহ সারাদেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় থেকে কোনো ফরম বিতরণ করা হবে না। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। সেজন্য যেতে হবে gsa.teletalk.com.bd এই ঠিকানায়। ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা শুধু টেলিটক প্রি-পেইড থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করা যাবে।

মাউশির একটি সূত্র জানিয়েছে, সরকারি স্কুল ভর্তির লটারি ১৫ ডিসেম্বর ও বেসরকারি স্কুলের ১৯ ডিসেম্বর আয়োজন করা হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। আর অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে।

পরিষ্কারভাবে বলতে চাই—আমি কোনো রাজনৈতিক দলে যুক্ত নই
  • ১১ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির ২য় পর্যায়ের আবেদন শু…
  • ১১ মে ২০২৬
রেজিস্ট্রেশন করতে না পারা শিক্ষার্থীদের ফের সুযোগ দিল মাদ্র…
  • ১১ মে ২০২৬
চার চিকিৎসক, এক নার্সে চলছে বেরোবির মেডিকেল সেন্টার, বেহাল …
  • ১১ মে ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১১ মে ২০২৬
রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে লা লিগা উদয…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9