নিয়োগ বাণিজ্য: মাউশি পরিচালকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

০৩ ডিসেম্বর ২০২১, ১২:৫৭ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী এবং উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যে সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) রাতে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে জারি করা আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবিরের বিরুদ্ধে আনা নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক অলিউল্লাহ মো. আজমতগীরকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একই অধিদপ্তরের চারজন পরিদর্শক, সহকারী পরিদর্শক ও অডিট অফিসারকে রাখা হয়েছে। আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কমিটি তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।

জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি কলেজের জন্য দশটি বিষয়ে পাঁচ শতাধিক প্রদর্শক নিয়োগে মোটা অংকের টাকা লেনদেনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

আদেশে বলা হয়েছে, এ অধিদপ্তরের পরিচালক প্রফেসর অলিউল্লাহ্ মো. আজমতগীরের নেতৃত্বে গঠিত কমিটি আগামী ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর তদন্ত করবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী এবং উপপরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে আনীত নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিষয়ে তদন্ত করবেন তারা।

এ অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক টুটুল কুমার নাগ, ড. এনামুল হক, সহকারী শিক্ষা পরিদর্শক মনিরুজ্জামান এবং অডিট অফিসার সুলতান আহম্মদ তদন্ত কাজে সহায়তা করবেন।

ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬