শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদকের বিরুদ্ধে না’ বলা কর্মসূচি পালনের নির্দেশ

১৬ নভেম্বর ২০২১, ১০:০৬ AM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে ‘মাদকের বিরুদ্ধে না’ বলা কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে সরকার। ক্লাস নেওয়ার আগে মাদকের বিরুদ্ধে না বলে এ কর্মসূচি পালন করতে হবে।

শ্রেণিতে যেদিন যে শিক্ষার্থীদের ক্লাস থাকবে সেদিন পাঠদান শুরুর আগে সেই শ্রেণির শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করবে।

আগামী জানুয়ারি মাস থেকে তারিখ ও সময় নির্ধারণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি গ্রহণ করার ব্যবস্থা নিতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (১৫ নভেম্বর) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে সব প্রতিষ্ঠান প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ কর্মসূচি গ্রহণের অনুরোধ করা হয়।

চিঠিতে জানানো হয়েছে, গত ১০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে ‘মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন' সংক্রান্ত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে যে দিন যে শ্রেণির পাঠদান থাকবে সেদিন সে শ্রেণিতে পাঠদান শুরুর আগে মাদকের বিরুদ্ধে না বলা কর্মসূচি পালন করতে হবে।

উল্লেখ্য, এর আগে মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টির জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক মিনিট স্ব স্ব অবস্থান থেকে দাড়িয়ে ‘মাদকের বিরুদ্ধে না’ বলা কর্মসূচী স্থগিত করে তারিখ পরিবর্তন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ‘মাদকের বিরুদ্ধে না’ বলা কর্মসূচী স্থগিত হয়। মন্ত্রী পরিষদ বিভাগের চলতি বছর ১১ মার্চ প্রকাশিত চিঠিতে এমন তথ্য প্রকাশ করা হয়। আগামী ১৯ মার্চ উক্ত কর্মসূচী থাকলেও অনিবার্য কারনে তা স্থগিত করা হয়েছে এবং নতুন তারিখ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

পরিষ্কারভাবে বলতে চাই—আমি কোনো রাজনৈতিক দলে যুক্ত নই
  • ১১ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির ২য় পর্যায়ের আবেদন শু…
  • ১১ মে ২০২৬
রেজিস্ট্রেশন করতে না পারা শিক্ষার্থীদের ফের সুযোগ দিল মাদ্র…
  • ১১ মে ২০২৬
চার চিকিৎসক, এক নার্সে চলছে বেরোবির মেডিকেল সেন্টার, বেহাল …
  • ১১ মে ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১১ মে ২০২৬
রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে লা লিগা উদয…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9