প্রভাষকের বিরুদ্ধে মাউশি মহাপরিচালকের জিডি

০৭ নভেম্বর ২০২১, ০৮:১৩ PM
মাউশি ডিজি ও প্রভাষক

মাউশি ডিজি ও প্রভাষক © ফাইল ছবি

ঢাকার একটি সরকারি কলেজের প্রভাষক ও একটি প্রকল্পের সাবেক গবেষণা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

শনিবার (২৩ অক্টোবর) ওই প্রভাষকের বিরুদ্ধে মানহানীর অভিযোগ এনে মোহাম্মদপুর থানায় মাউশি অধিদপ্তরের মহাপরিচালক জিডিটি করেছেন ।

মামলার বাদী প্রভাষক (বিসিএস শিক্ষা) আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর পোস্ট’ দেওয়ার অভিযোগ এনে ঢাকার মোহাম্মদপুর থানায় জিডি করেছেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মাউশির মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

এছাড়া বিসিএস শিক্ষার আরো চার কর্মকর্তা সরকারি কলেজের ওই প্রভাষক (বিসিএস ক্যাডার শিক্ষা) আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একই অভিযোগ এনে আরো দুটি থানায় পৃথক দুটি জিডি করেছেন।

জিডিতে তাঁরা উল্লেখ করেন প্রভাষক (বিসিএস শিক্ষা) আব্দুর রাজ্জাক তাঁর ফেসবুক মন্তব্যে বলেন, ‘আজ শুনলাম আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পরিকল্পনা করা হয়েছে। আমাকে কোথাও লাঞ্ছিত করা হলে নিম্নের ব্যক্তিবর্গ দায়ী থাকবেন।’

এতে মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক জানান, একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা অন্য কর্মকর্তাদের নাম উল্লেখ করে এভাবে ফেসবুক পোস্ট দিতে পারেন না। এ ঘটনায় তিনি কর্মকর্তাদের সম্মান ক্ষুণ্ণ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে তিনি নিজেই জিডি করেছেন।

সরকারি লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম মোহাম্মদপুর থানায় জিডি করেছেন ২৩ অক্টোবর। জিডিতে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেছেন শিক্ষা ক্যাডারের সিনিয়র এই কর্মকর্তা।

একই দাবি করে ২৪ অক্টোবর রমনা থানায় জিডি করেছেন প্রকল্পটির সাবেক প্রধান ড. মো. আমিরুল ইসলাম।

ট্যাগ: মাউশি
পরিষ্কারভাবে বলতে চাই—আমি কোনো রাজনৈতিক দলে যুক্ত নই
  • ১১ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির ২য় পর্যায়ের আবেদন শু…
  • ১১ মে ২০২৬
রেজিস্ট্রেশন করতে না পারা শিক্ষার্থীদের ফের সুযোগ দিল মাদ্র…
  • ১১ মে ২০২৬
চার চিকিৎসক, এক নার্সে চলছে বেরোবির মেডিকেল সেন্টার, বেহাল …
  • ১১ মে ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১১ মে ২০২৬
রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে লা লিগা উদয…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9