টিকা দিতে রাজধানীর সব স্কুল-কলেজের শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাউশি

১৫ অক্টোবর ২০২১, ০৮:০৯ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

রাজধানীর সব স্কুল-কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১৯ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে শিক্ষার্থীদের তথ্য পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আওতাধীন ঢাকা মহানগরীর সকল স্কুল-কলেজে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই নিজ নিজ প্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য নির্ধারিত ছক অনুসারে এক্সেল শিটে আগামী ১৯ অক্টোবরের মধ্যে পূরণ করে ইমেইল ([email protected]) ঠিকানায় প্রেরণ করতে অনুরোধ করা হলো।

ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬