এমপিও কমিটির সভা আজ, যেসব সিদ্ধান্ত হবে

১৭ জানুয়ারি ২০২১, ০৮:০৯ AM

© লোগো

আজ রবিবার (১৭ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতনসহ এমপিও প্রদান ও টাইমস্কেলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি/২০২১ মাসের নিয়মিত সভা সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। সভার সদস্যদের ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ার জন্য যথা সময়ে ই-মেইলের মাধ্যমে লিংক পাঠানো হবে।

যেসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে:

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কুল ও কলেজের ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতনসহ এমপিও প্রদান; ইনডেক্সধারী শিক্ষক-কর্মীদের টাইমস্কেল/উচ্চতর স্কেল; ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীদের বিএড স্কেল/কামিল স্কেল; ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ ও প্রধান শিক্ষক) এবং সহ-প্রধানদের (উপাধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক) অভিজ্ঞতার আলোকে স্কেল প্রদান এবং সহকারী অধ্যাপক পদের স্কেল এবং বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।

টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৫ অক্টোবর পর্যন…
  • ০৬ অক্টোবর ২০২৬
পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান
  • ০৬ অক্টোবর ২০২৬
‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬