মাধ্যমিক স্কুলে ভর্তিতে আবেদনের সময় বাড়ল

৩১ ডিসেম্বর ২০২০, ০৯:১২ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ৭ জানুয়ারি পর্যন্ত আবেদনের সময় পাচ্ছে। উচ্চ আদালতে রিটের পরিপ্রেক্ষিতে আবেদনের সময় বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে স্থগিত হওয়া ভর্তির লটারি হবে ১১ জানুয়ারি।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগের সময় অনুযায়ী ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়। আর ৩০ ডিসেম্বর অনলাইন লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচনের কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জানুয়ারি এ লটারি হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশনায় এটি স্থগিত করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করতে আজ বিকাল ৫টায় সফটওয়্যার খুলে দেওয়া হয়েছে বলেও জানায় মাউশি।

টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৫ অক্টোবর পর্যন…
  • ০৬ অক্টোবর ২০২৬
পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান
  • ০৬ অক্টোবর ২০২৬
‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬