সরকারি স্কুলে ভর্তির লটারি স্থগিত

২৯ ডিসেম্বর ২০২০, ০৯:১০ PM

© ফাইল ফটো

সারাদেশের সরকারি স্কুলগুলোর ভর্তিতে লটারির নির্ধারিত সূচি স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য ৩০ ডিসেম্বর অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং- ১০৩০৯/২০২০ চলমান থাকায় আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ডিজিটাল লটারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলাে।

পরবর্তীতে অনলাইন লটারির তারিখ ও সময় যথারীতি জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬