ইইডির প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্বে আরিফুর রহমান

২২ ডিসেম্বর ২০২০, ০৬:৩২ PM
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান © সংগৃহীত

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলীর শূন্য পদে চলতি দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আরিফুর রহমানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ প্রধান প্রকৌশলীর পদে রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী বুলবুল আখতার গত ২০ নভেম্বর অবসরে যান। এরপর থেকে প্রধান প্রকৌশলীর পদটি শূন্য ছিল। ফলে ডিসেম্বরের টেন্ডার আহ্বানসহ অন্যান্য আর্থিক সব কাজ বন্ধ থাকে। যথা সময়ে টেন্ডার আহ্বানসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এজন্য আজ মঙ্গলবার প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করা হয়।

টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৫ অক্টোবর পর্যন…
  • ০৬ অক্টোবর ২০২৬
পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান
  • ০৬ অক্টোবর ২০২৬
‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬