জানুয়ারিতে ‘জিসিএসই’ ও ‘এ’ লেভেলের পরীক্ষা

২০ ডিসেম্বর ২০২০, ০৪:২৪ PM

© ফাইল ছবি

ব্রিটিশ কাউন্সিলের অধীনস্থ ইংলিশ মিডিয়াম স্কুলের ‘এ’ লেভেল এবং জিসিএসই পরীক্ষা চার শর্ত পূরণ করে আয়োজনের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী জানুয়ারি থেকেই এই পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। করোনা সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন কঠোরভাবে অনুসরণ করে পরীক্ষা আয়োজন করতে হবে ব্রিটিশ কাউন্সিলকে।

তবে, কোন শিক্ষার্থী করোনাভাইরাস আক্রান্ত হলে তার দায় ব্রিটিশ কাউন্সিলকেই নিতে হবে বলে শর্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
৪ দফা শর্তে এ লেভেল ও জিসিএসই পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে।

আজ রোববার(২০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ পরীক্ষা নেয়ার অনুমতি দিয়ে ব্রিটিশ কাউন্সিলে চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, জানুয়ারি থেকেই ‘এ’ লেভেল পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ কাউন্সিল। জানুয়ারিতে পরীক্ষা শুরু করতে গত ৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিলো সংস্থাটি। তবে এ পরীক্ষার জন্য কয়েকটি শর্ত দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের দেয়া শর্তগুলোর মধ্যে, স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন কঠোরভাবে অনুসরণ, সারাদেশের ৩৫টি ভেন্যুতে প্রতিদিন ১ হাজার ৬০০ পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে, পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীকে ৬ ফুট দূরে বসানোর ব্যবস্থা করতে শর্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শর্ত হিসেবে আরো বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার পরীক্ষা নেয়ার অনুমতি বাতিল করতে পারবে। আর কোন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার দায় ব্রিটিশ কাউন্সিলকেই নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আরমানের প্রশ্ন, প্…
  • ৩০ মার্চ ২০২৬
ছেলে সহজকে লেখা চিঠি পড়ে কাঁদছেন ভক্তরা, কী লিখেছিলেন রাহুল
  • ৩০ মার্চ ২০২৬
সংবিধান মানলে প্রধানমন্ত্রী অন্য দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর দ…
  • ৩০ মার্চ ২০২৬
পলিটেকনিকের চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence