২০২১ সালেও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন

১৮ ডিসেম্বর ২০২০, ০৪:৩৬ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন ২০২১ শিক্ষাবর্ষেও অব্যাহত থাকবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা জানিয়েছেন। ইতোমধ্যে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শিক্ষার্থীদের তিন মাসের অ্যাসাইনমেন্ট প্রস্তুতের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

মাউশি সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের বিষয়টি কার্যকর হওয়ায় আগামী বছরও এটি অব্যাহত রাখা হবে। এই পদ্ধতিতে ছাত্র-ছাত্রীরা পরীক্ষার মাধ্যমেও শিখতে পারছে। নিজেদের কাজ নিজেরাই করতে পারছে। বিষয়টি সর্ব মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। তাই ২০২১ শিক্ষাবর্ষেও এটি অব্যাহত রাখা হবে।

এ প্রসঙ্গে মাউশির মহাপরিচালক প্রফেসর সৈয়দ মো. গোলাম ফারুক গণমাধ্যমকে জানান, নভেম্বর থেকে ছাত্র-ছাত্রীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের বিষয়টি খুব কার্যকর হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন অব্যাহত রাখা হবে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। মাধ্যমিকের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে না পারায় অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়। গত নভেম্বর থেকে শিক্ষার্থীরা প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেয়া শুরু করে মাউশি।

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬